বিনোদন

৬ মাস আটকে থাকার পর সেন্সর পেল ‘৫৭০’

শোক দিবস উপলক্ষে আগস্টে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা আশরাফ শিশির

বাংলাদেশের যুবদল সদস্যরা অস্ত্রধারী প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবদল সদস্যরা মাঠে অস্ত্রধারী প্রশিক্ষণ নিচ্ছেন, দেশের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘৫৭০’ গত ৬ মাস সেন্সরে আটকে ছিল। কিছু দৃশ্য ফেলে দিয়ে অবশেষে সিনেমাটি ১১ ফেব্রুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।

এমনটাই জানালেন ‘৫৭০’ এর পরিচালক আশরাফ শিশির। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী দাফনের আগ পর্যন্ত ৩৬ ঘণ্টার ঘটনাগুলো নিয়ে নির্মিত হয়েছে ‘৫৭০’ সিনেমা।

গেল জুলাই মাসে সেন্সর বোর্ডে সিনেমাটি মুক্তির অনুমতি পেতে জমা পড়ে। কিন্তু এতদিন কেন আটকে ছিল জানতে চাইলে নির্মাতা বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি ক্ষমতায় থাকার পরেও এই সিনেমাটি ছয়মাসের অধিক সেন্সরে আটকে রাখা হয়েছিল। এটা খুবই দুঃখজনক। পৃথিবীর সকল ঐতিহাসিক সিনেমার শেষে সত্য ঘটনার ফুটেজ, ছবি, নিউজ কাটিং উল্লেখ করা হয়। কিন্তু আমাকে সেন্সর থেকে স্পষ্ট বলা হয় খুনীদের ছবি দেখানো যাবে না!

সিনেমা বা নাটকের শুটিং সেটে একজন প্রবীণ ব্যক্তি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ প্রশ্ন রেখে এই নির্মাতা বলেন, সরকারী অনুদান বা রাজনৈতিক উদ্দেশ্য নয়, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এই সিনেমা নির্মাণ করেছি। কিন্তু সঠিক ইতিহাস তুলে ধরতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছি। তারমানে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর খুনিদের চিনবে না? আমাদের এমন আরো কিছু বাধার মুখোমুখি হতে হয়েছে যেগুলো লিখিত ডকুমেন্টস আছে। বাধ্য হয়ে সেগুলো আমাদের কারেকশন করতে হয়েছে। তারপর সেন্সর থেকে ছাড়া হয়। এটা ঐতিহাসিকভাবে লজ্জাজনক।

বাংলাদেশের রাজনৈতিক নেতারা খাবার খাচ্ছেন, সেনসর পাসের পর ৫৭০. Channel i News - চ্যানেল আই নিউজ ‘৫৭০’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এতদিন বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করলেও এই প্রথম তিনি কোনো ঐহিতাসিক চলচ্চিত্রে অভিনয় করতে করলেন। ছবিতে আরো আছেন প্রয়াত মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুজাত শিমুল, এলিনা শাম্মী, লুবাবা প্রমুখ।

নির্মাতা আশরাফ শিশির জানান, শোক দিবস উপলক্ষে আগস্টে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।

বিষয়:৫৭০আশরাফ শিশিরবঙ্গবন্ধুবঙ্গবন্ধুর খুনীবাপ্পীবাপ্পী চৌধুরী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…