আন্তর্জাতিক

ভিসা কেলেঙ্কারি: তদন্তের মুখে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি মেয়র

বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি মেয়র, ভিসা কেলেঙ্কারির তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রিটেনের এনফিল্ড কাউন্সিলের সাবেক মেয়র ও লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আমিরুল ইসলাম তার মেয়র পদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ৪১ জন আত্মীয় ও পরিচিতজনকে ভিসা এনে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক অনুসন্ধানে নিজেদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তদন্তে বলা হয়েছে, মোহাম্মদ আমিরুল কাউন্সিলের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে ব্রিটিশ হাইকমিশন ঢাকায় একাধিক আধিকারিক ও ভুয়া চিঠি পাঠান, যাতে ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়।

ঘটনার পর হোম অফিস তার বিরুদ্ধে অভিবাসন অপরাধের তদন্ত শুরু করেছে। স্থানীয় কাউন্সিলও জানিয়েছেন, পদ ব্যবহার করে পরিবার ও বন্ধুদের সুবিধা দেওয়ার চেষ্টা করে তিনি অসদাচরণ করেছেন এবং কাউন্সিলের সুনাম ক্ষুণ্ণ করেছেন।

এনফিল্ড কাউন্সিল ইতিমধ্যে তাকে লেবার পার্টি থেকে সাময়িক বরখাস্ত করেছে। ইসলাম অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভিসার আবেদনগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, ফলে কেউ ব্রিটেনে প্রবেশ করতে পারেনি।

 

বিষয়:বাংলাদেশি বংশোদ্ভূতব্রিটেনের এনফিল্ড কাউন্সিলভিসা কেলেঙ্কারিযুক্তরাজ্যলেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আমিরুল ইসলামসাবেক মেয়র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…