চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলের জোড়া উইকেটে লাগাম টানছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ন ১০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট এবং টি-টুয়েন্টিতে পাত্তা না পেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াতে লড়ছে বাংলাদেশ। নিজেদের শক্তির ফরম্যাটে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে ডেকে চেপে ধরেছে টাইগাররা। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে লাগাম টানছে উইন্ডিজের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬০ রান। ৩ রানে অপরাজিত আছেন রোভম্যান পাওয়েল। অপর প্রান্তে নিকোলাস পুরান ব্যাট করছেন ১ রানে।

প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত ইনসুইংয়ে শাই হোপকে শূন্য রানে সাজঘরে ফেরান বাঁহাতি পেসার।

প্রথম দশ ওভারে স্বাগতিকদের বেশ চাপে রেখেছেন অভিষিক্ত নাসুম আহমেদ। কোনো উইকেট না পেলেও নিজের প্রথম ৬ ওভারে মাত্র ৪ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। ১০ রানে কাইল মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।

২১তম ওভারে উইন্ডিজ ব্যাটিং লাইনকে তছনছ করেন শরিফুল ইসলাম। একই ওভারে দুই সেট ব্যাটারকে ফেরান বাঁহাতি পেসার। ওভারের চতুর্থ বলে গুডলেন্থ বলে কিংকে সাজঘরে ফেরান ৮ রানে। পরের বলে ব্রুকস আউট হন নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমনাসুমপাওয়েলপুরানমিরাজলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT