ক্রিকেট

দক্ষতায় সমস্যা নেই, মানসিকতার পরিবর্তন আনতে হবে: শান্ত

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

র‍্যাঙ্কিংয়ের ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি সিরিজ হেরে নিজেদের সামর্থ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ দল। শেষদিকের ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ৬ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসল টিম টাইগার্স। বাজে পারফরম্যান্সের পরও খেলোয়াড়দের দক্ষতার সমস্যা নেই বলে দাবি করলেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে শান্ত বলেন, ‘আমি মনে এটা খেলোয়াড়দের দক্ষতার সমস্যা নয়। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। শেষ দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি।’

সময়ের পথ পরিক্রমায় ক্ষয়িষ্ণু শক্তির দল ও আসন্ন বিশ্বকাপের টিকিট কাটতে না পারা জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে একটি ম্যাচ হারায় উঠেছিল সমালোচনা। হিউস্টনের প্রেইরি ভিউতে বৃহস্পতিবার মাত্র ১৪ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোটা ছিল ভয়াবহ ব্যাটিং ধসের নিদর্শন। যা নিয়ে শান্ত নিজেও হতাশা লুকাননি।

‘আমাদের জন্য ব্যাপারটা খুবই হতাশাজনক। মাঝখানে প্রায় প্রতিটি ওভারেই আমরা উইকেট হারিয়েছি। এজন্যই আমরা ম্যাচ হেরেছি বলে মনে করি।’

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে টি-টুয়েন্টির বিশ্ব আসরে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের ভরাডুবির শঙ্কা জেঁকে বসেছে। আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায়, তার কিছুই দৃশ্যমান নয়। বাংলাদেশ দলের অধিনায়ক যদিও সামনের দিকেই এগোনোর দিকে ইঙ্গিত করলেন।

‘হ্যাঁ, সত্যি বলে আমরা আমরা খুব একটা ভালো খেলিনি। তবে আরেকটি ম্যাচ খেলা বাকি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি খুব ভালো সুযোগ।’

বিষয়:লিড স্পোর্টসশান্তহিউস্টন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…