ক্রিকেট

যুক্তরাষ্ট্রের কাছে এমন হারের কারণ জানালেন শান্ত

বাংলাদেশের প্রতিনিধিরা প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে দুইজন বক্তা, একজন তরুণ ও একজন প্রবীণ, microphones সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশকে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ১৫৩ রান করে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টাইগাররা হেরেছে ৫ উইকেটে। এমন হারের জন্য ব্যাটিংকে দায়ী করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে ব্যাটারদের ব্যর্থতার জন্য ঘরের মাঠে ভালো উইকেটে খেলতে না পারাকেও অভিযুক্ত করেছেন।

হিউস্টনে মঙ্গলবার রাতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ৩ বল আগেই তাড়া করে জেতে যুক্তরাষ্ট্র। হারমিত সিংহের ১৩ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস আর কোরি অ্যান্ডারসনের দায়িত্বশীল ২৫ বলে ৩৪ রানের ইনিংসে জয় পায় বিশ্বকাপের স্বাগতিক দেশ। র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলটির খেলোয়াড়দের এমন জয়ের উদযাপন ছিল সাদামাটা।

ম্যাচ শেষে হারের কারণ জানাতে অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে বেশকিছু উইকেট হারিয়েছি। শেষটা ভালোভাবে করতে পারিনি। আমার মনে হয় আরও ২০ রান যদি করতে পারতাম, ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’

‘আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভালো উইকেটে খেলিনি। যে কারণে হয়ত শেষ ২-৩ ওভারে আমাদের সিমাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি হেরে ১-০তে পিছিতে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয়টিতে মুখোমুখি হবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু মাঠের লড়াই।

বিষয়:বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশান্তহিউস্টন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…