বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষায়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী এস. পল কাপুর।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি নিবিড় বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার ৩ এপ্রিল দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরো (এসসিএ) সামাজিকমাধ্যম এক্স-এ এক পোষ্টে তিনি বলেন, তিনি বলেন, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশকেই আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে। সংবর্ধনায় দুই দেশের সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিষয়:পল কাপুরবাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কমার্কিন সহকারী সেক্রেটারিযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…