অন্যান্য খেলা

উগান্ডাকে বড় হার দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

মেয়েদের কাবাডির দ্বিতীয় আসর

Bangladeshi women's kabaddi team in action during a match at a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মহিলা কাবাডি দল একটি খেলার সময় মাঠে খেলছে, খেলোয়াড়রা জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের কাবাডি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় তুলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকরা হারিয়েছে আফ্রিকার দেশ উগান্ডাকে। প্রথমার্ধে অল্প ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে অতিথিদের পাত্তাই দেয়নি কোচ মালেকা পারভীনের শিষ্যরা, জিতেছে ৪২-২২ পয়েন্ট ব্যবধানে।

সোমবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টসে জিতে ম্যাচের প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ, দ্বিতীয় রেইডে পয়েন্ট এনে দেন অধিনায়ক রূপালি আক্তার। উগান্ডার প্রথম আক্রমণ থেকে বাংলাদেশ বোনাস পয়েন্ট আদায় করে নেয়। প্রথমার্ধের প্রথম ১০ মিনিট পর্যন্ত পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। পরে উগান্ডা ১২ পয়েন্টে সমতায় আসে। প্রথমার্ধে বাংলাদেশের পয়েন্ট ১৪, উগান্ডার পয়েন্ট ছিল ১২।

দ্বিতীয়ার্ধের শুরুতে পয়েন্ট আরও বাড়িয়ে নেয় রূপালির দল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। এসময় লাল-সবুজদের পয়েন্ট দাঁড়ায় ২৮-১৭।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে আরও এক লোনা আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে উগান্ডা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশ ৪২-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে জিতে আসরে শুভ সূচনা করে। দ্বিতীয় দিনে জার্মানির বিপক্ষে লড়বে স্বাগতিক দলটি।

বিষয়:উগান্ডাকাবাডি বিশ্বকাপবাংলাদেশমালেকারূপালিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…