ক্রিকেট

দুই সিরিজে যাদের নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লসিত ও একসাথে আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ। সাদা বলের দুই সিরিজের জন্য ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ক্যারিবীয়রা।  শাই হোপকে অধিনায়ক করে দল দিয়েছে দেশটি।

বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ ওয়ানডের। ১৮, ২১ ও ২৩ অক্টোবর খেলা মিরপুরে। ওয়ানডে শেষে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ হবে ২৯, ২৯ ও ৩১ অক্টোবর, চট্টগ্রামে।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেছেন, ‘স্কোয়াড জয়ের মানসিকতা বজায় রাখতে পারলে দীর্ঘমেয়াদে সফলতার জন্য কাজে দেবে। ২০২৭ বিশ্বকাপের জন্য যা জরুরি। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের মুখোমুখি হওয়া আরেকটি সুযোগ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য, গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করার জন্য।’

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ারে, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলেস, রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানাজে, আকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জাডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সাইমন্ডস।

বিষয়:ওয়ানডেওয়েস্ট ইন্ডিজটি-টিয়েন্টিবাংলাদেশলিড স্পোর্টসশাই হোপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…