ক্রিকেট

ইবাদত-শরিফুলের জায়গায় রাজা, প্রথমবার টেস্টে নাসুম

মিরপুর টেস্ট

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় ডাক পেয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা। গত বছর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন সিলেটের এই তরুণ। তবে তখন খেলার সুযোগ হয়নি।

বাদ পড়েছেন চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে একাদশের বাইরে থাকা এনামুল হক বিজয়। জাকির হাসান সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করায় বিকল্প ওপেনার কমিয়েছে টিম ম্যানেজমেন্ট। চোট থেকে সেরে না ওঠায় ফেরা হয়নি তামিম ইকবালের।

শুরুতে বাংলাদেশ দল ছিল ১৭ সদস্যের। শেষ টেস্টের দল ১৫ জনের। প্রথম টেস্টে চোটের কারণে ভালোভাবে বোলিং করতে না পারা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন শেষ ম্যাচেও। তবে বোলিংয়ে অনিশ্চয়তা থাকায় টেস্ট দলে প্রথমবার বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ডাকা হয়েছে।

২৪ ডিসেম্বর মিরপুরে শুরু শেষ টেস্ট। চট্টগামে ১৮৮ রানে জিতে সিরিজে এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ স্কোয়াড: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা।

বিষয়:বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজবিজয়মিরপুর টেস্টরাজালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…