ক্রিকেট

গল টেস্টে জয়ের সুযোগ দেখছেন নাঈম

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা গলে খেলায় অংশ নিচ্ছেন, আনন্দ ও উত্তেজনায় ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ফলাফল যেকোনো কিছুই হতে পারে। ড্রয়ের সম্ভাবনাও প্রবল গল টেস্টে। চতুর্থদিনের খেলা শেষে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ, হাতে ৭ উইকেট। পঞ্চম ও শেষদিনের লড়াই হতে পারে বোলারদের মাঝে। কোন দলের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিতে পারলেই ফলাফল আসতে পারে জয়-পরাজয়ের। বাংলাদেশ স্পিনার নাঈম হাসান সেই সুযোগটা বাংলাদেশের পক্ষেই দেখছেন।

১০ রানের লিড নিয়ে ৩ উইকেটে ১৭৭ রানে চতুর্থদিন শেষ করেছে বাংলাদেশ। তার আগে লঙ্কানদের ৪৮৫ রানে আটকানোর পথে বড় অবদান রেখেছেন নাঈম। ১২১ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন, জেতার জন্য ভালো সুযোগ আছে বাংলাদেশের।

‘অবশ্যই আমাদের জেতার সুযোগ আছে। যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি, পঞ্চম দিনের উইকেটে অনেককিছু হয়। জেতার সুযোগ আছে।’

‘আসলে পঞ্চম দিনে অনেককিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি, তখন ওরা চাপে থাকবে। নরমাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস। তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। অনেককিছু করা সম্ভব। যদি ভালো টোটাল দেই, আমাদের জন্য ভালো।’

শেষদিনে ভালো কিছুই করতে চায় বাংলাদেশ। অবশ্য পরিকল্পনা খোলাসা করেননি তারকা স্পিনার। বলেছেন, ‘এটা কালকেই দেখতে পাবেন। দলের একটা পরিকল্পনা আছে। কালকে মাঠে দেখতে পাবেন।’

বিষয়:গল টেস্টনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…