ক্রিকেট

হেরে শ্রীলঙ্কা সফর শুরু সুমাইয়া-নিশিতাদের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি হার দিয়ে শুরু করেছে সুমাইয়া আক্তারের দল। শ্রীলঙ্কার কাছে হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। 

থার্স্টান কর্নেল গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুটা ভালো হয়নি সফরকারীদের, ৮ রানে প্রথম উইকেট হারায় জুনিয়র টিম টাইগ্রেস। ৬০ বলে সর্বোচ্চ ৬২ রানের জুটি আসে অধিনায়ক সুমাইয়া ও জান্নাতুল মাওয়ার থেকে।

সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন জান্নাতুল মাওয়া, ২৯ রানের ইনিংস আসে সুমাইয়ার থেকে। বাকিদের মধ্যে সাদিয়া আক্তার ও ফারজানা ইয়াসমিনের থেকে আসে ১৩ ও ১১ রানের দুটি ইনিংস।

বাংলাদেশ দলের আর কেউ দুঅঙ্ক ছুঁতে না পারলে সব উইকেট হারিয়ে থামে ১০৯ রানে। ২টি করে উইকেট নেন রশ্মিকা সেওয়ান্দি, প্রমূধি মেথসারা এবং লিমি থিলাকারত্নে।

জবাবে নেমে জয়ের জন্য বেগ পেতে হয়নি স্বাগতিক শ্রীলঙ্কাকে। ২৪, ২৬, ৩৩ ও ২৬ রানের চারটি জুটিতে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় লঙ্কানরা। সর্বোচ্চ ২৯ রান করেন দাহমি সেনেথমা, ২৭ রান আসে উইকেটকিপার ব্যাটার সুমুদু নিসানসালার থেকে।

বাংলাদেশের হাবিবা ইসলাম ২টি এবং নিশিতা আক্তার ও আফিয়া আসিমা একটি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৭ জানুয়ারি।

বিষয়:নিশিতাবাংলাদেশমাওয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কাসুমাইয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…