ক্রিকেট

সেমির আশা টিকিয়ে রাখতে লঙ্কান পরীক্ষা বাংলাদেশের

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশের ক্রিকেটার অনুশীলনে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার মাঠে অনুশীলন করছেন, ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তলানির দিকের আছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সেজন্য অনেক সমীকরণ, জয় ও অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে টিম টাইগ্রেস।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। খেলা ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি, নাভি মুম্বাই স্টেডিয়ামে।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ফাহিমা খাতুন বলেছেন, ‘আমাদের এখনও সুযোগ আছে। এখনও আমাদের সুযোগ আছে ভালো কিছুর, সেরা চারে ওঠা কঠিন। তবে আমার মতে, যদি বাকি দুম্যাচ জিততে পারি, পাঁচে থাকতে পারব।’

‘শুরু থেকেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আশামতো খেলাই খেলেছি সব দলের বিপক্ষে। সেদিক থেকে আমাদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। এখনও আমাদের দলের উপর ভালো প্রত্যাশা আছে। শেষ ম্যাচ দুটি ভালোভাবে খেলে আমরা পূর্ণ পয়েন্ট নিতে চাই।’

টানা ৪ ম্যাচ হেরে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লঙ্কানদের পাশাপাশি জয় পেতে হবে ভারতের বিপক্ষেও। এরপর আশা করতে হবে ভারত ও নিউজিল্যান্ড দুদলকেই যেন হারায় ইংল্যান্ড।

যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের সমান ৬ পয়েন্ট থাকবে। তখন রানরেট সামনে আসবে। বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। কারণ রানরেটে অনেক পিছিয়ে আছে টিম টাইগ্রেস।

বিষয়:আইসিসিবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…