ক্রিকেট

৫ উইকেট শিকারের রহস্য খোলাসা করলেন নাঈম

নাঈমের ৫ উইকেট শিকার উদযাপন, ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম ক্রিকেট খেলোয়াড় ৫ উইকেট শিকার উদযাপন করছেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গল টেস্টে ৪৮৫ রানে থেমেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ল্ঙ্কানদের লিড নেয়ার আগেই আটকে দেয়ার পথে বড় অবদান রেখেছেন নাঈম হাসান। ১২১ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার অফস্পিনার। ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করে বেশ খুশি নাঈম। জানালেন সাফল্যের রহস্য।

চতুর্থদিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন নাঈম। প্রথমে জানান অনুভূতি, ‘খুব ভালো লেগেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা। এমন একটা সুযোগ দিল। খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

৫ উইকেট নেয়ার রহস্য খুলে নাঈম বলেছেন, ‘উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি। আমরা চেষ্টা করেছি লম্বা সময় এক জায়গায় বল করে যেতে। ক্রিকেট তো রানের খেলা। যখনই রান আসবে না, চাপে পড়লে হয়ত ভুল করবে। এই পরিকল্পনায় বল করেছি। আলহামদুলিল্লাহ, ভালো। ওদের বাঁহাতি ৩-৪ জন ছিল। ডানহাতি বেশি ছিল তাই তাদের উইকেট নিয়েছি।’

গলে নাঈমের বোলিংয়ে ভিন্নতা ছিল বেশ। গতির বৈচিত্র এবং সিম পজিশনে পরিবর্তন দেখা গেছে। জানালেন, ‘শ্রীলঙ্কান বোলাররা স্ট্রাগল করছে। একটা জিনিসই চেষ্টা করেছি সেটা হল, একটা ভালো জায়গায় বোলিং করা। গতির বৈচিত্র এবং সিম পজিশনগুলো পরিবর্তন করে দেখলাম কোনটা ভালো হচ্ছে।’

বিষয়:গল টেস্টনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…