ফুটবল

চীনে ৪ গোলের জয় বাফুফে একাডেমির

বাংলাদেশ ফুটবল একাডেমির খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল একাডেমির খেলোয়াড়রা চীনে ৪ গোলের জয় উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীনের লিজাংয়ে শুরু হয়েছে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত টুর্নামেন্ট। রোববার গ্রুপপর্বে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। প্রতিপক্ষ সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে ৪-০তে হারিয়েছে লাল-সবুজের দলটি।

বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টে ম্যাচের পরিধি ৮০ মিনিট। আশিকের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে ৫৪ থেকে ৫৯ মিনিটের মধ্যে। তাহসান ৫৪ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের যাত্রা শুরু করেন। পরের মিনিটে আশিক জোড়া গোল পূর্ণ করেন। ৫৯ মিনিটে হেদায়েতের গোলে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে অন্য দুদল দেশটির স্থানীয় ইউহান ও শ্রীলঙ্কা। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে খেলবে চীনের আরেক প্রাদেশিক দলের বিপক্ষে।

বিষয়:অনূর্ধ্ব-১৭চীনবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…