সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ফুটবলে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য ২৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিঙ্গাপুরে অ্যাওয়ে খেলতে যাবে লাল-সবুজের দল। সেখানে যোগ দেবেন প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী।
এএফসি এশিয়ান কাপের জন্য হলেও বাংলাদেশ দুটি ম্যাচের প্রস্তুতি নেবে। মূল ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।
ঢাকায় অনুশীলন ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৮ সদস্যের দলে ৪ গোলকিপার, ১০ ডিফেন্ডার, ৭ জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড রাখা হয়েছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে ডাক পেয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। নিয়মিত গোলরক্ষকদের সাথে নতুন মুখ ইসহাক আকন্দ।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও ইসহাক আকন্দ।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জরুর রহমান ও ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয় এবং শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।








