চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। প্রথমার্ধের প্রথমদিকে পিছিয়ে পড়েও নার্ভ শক্ত রেখে প্রথমার্ধেই এগিয়ে যায় নাজমুল হুদা ফয়সালের দল। শিরোপার মঞ্চে লাল-সবুজদের প্রতিপক্ষ ভারত।

ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দিনের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয় পাকিস্তানের। খেলার ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। সমতায় আসতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ১৪তম মিনিটে সমতায় এসে ২৯ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায়। ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ফাইনাল।

শুরুতে লিড নেয় পাকিস্তান। স্ট্রাইকার আব্দুল ঘানি বাংলাদেশ ডিফেন্ডারদের ফাঁক গলে ডি বক্সের সামনে বল পান। গোলকিপারকে একা পেয়ে সরাসরি শটে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন।

গোল হজম করে আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। গোল পেতে খুব বেশি দেরি হয়নি নাজমুলদের। ১৪তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। ডান উইং থেকে ডি বক্সের মধ্যে দুর্দান্ত ক্রস পেলে হেডে গোল করেন মোর্শেদ আলী। ১-১ সমতায় আসে বাংলাদেশ।

২৭ মিনিটে ডি বক্সের বাইরে হ্যান্ডবল পায় পাকিস্তান। ফ্রি কিকে বিপদ হতে পারত বাংলাদেশের জন্য, গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ, কর্নার পায় পাকিস্তান। বল সাইডলাইনের বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের ডিফেন্ডার।

২৯ মিনিটে দারুণ এক গোল পায় বাংলাদেশ। গোলটি করেন স্ট্রাইকার আবু সাঈদ। মাঝমাঠ থেকে বল কাটিয়ে ডান দিকে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সেখান থেকে বাঁ-দিকে দারুণ এক ক্রস পেলে পাকিস্তান গোলকিপারকে পরাস্ত করতে ভুল করেননি সাঈদ। ২-১ এগিয়ে যায় লাল-সবুজের দল।

৩৫ মিনিটে খেলায় প্রথম পরিবর্তন করে পাকিস্তান। ৩৮ মিনিটে আরও একটি সুযোগ পায় লাল-সবুজরা, কিন্তু গোলের দেখা পায়নি। প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের দল।

বিরতির পর আবারও আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ৪৮ মিনিটের মাথায় আরেকটি গোলের দেখা পেতে পারতো বাংলাদেশ। সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি। আক্রমণে পাকিস্তান আসলে কখনও ডিফেন্ডার, কখনও গোলকিপারের দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। ৭০ মিনিট পর্যন্ত দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।

৭২ মিনিটে বাঁ-দিক থেকে ভালো একটি আক্রমণ সাজায় বাংলাদেশ। সুন্দর একটি ক্রস মিললেও পাকিস্তান গোলকিপারের দৃঢ়তায় গোলবঞ্চিত হতে হয়।

৮৮ মিনিটে ডি বক্সের ভেতর ভালো জায়গায় বল পায় পাকিস্তান। কাজে লাগাতে পারেনি। ৯২ মিনিটে গোলের দেখা প্রায় পেয়ে গিয়েছিল পাকিস্তান। তবে ডিফেন্সের সফলতায় বিপদ কেটে যায় বাংলাদেশের। যোগ করা সময়ে দারুণ দুটি সুযোগ পায় বাংলাদেশ। আরও এগিয়ে যেতে পারতো লাল-সবুজ বাহিনী। এসময় পাকিস্তান বারবার বাংলাদেশ ডিফেন্সে কাঁপুনি ধরালেও গোলের দেখা পায়নি।

শেষপর্যন্ত ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ট্যাগ: ঘানিনাজমুলপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসাঈদসাফসাফ অনূর্ধ্ব-১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিবেশগত ঝুঁকিও বাড়ছে: স্পিকার

পরবর্তী

আইস্ক্রিনে থাকা ‘হাওয়া’র বাজিমাত

পরবর্তী
পুরনো ছবি

আইস্ক্রিনে থাকা 'হাওয়া'র বাজিমাত

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি এমরান

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version