ক্রিকেট

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, সিরিজ সমতায় পাকিস্তান

তিন ম্যাচের সিরিজ দেখাচ্ছে আইস্ক্রিন ও ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, সিরিজ সমতায় পাকিস্তান

প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। মাজ সাদাকাতের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। ডাচ-বাংলার সৌজন্যে খেলা দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। দ্বিতীয় ম্যাচের খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…

[vc_row][vc_column]

২২.৫৪

[vc_column_text css=””]
বৃষ্টি আইনে পাকিস্তান ১২৮ রানে জয়ী

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান- ২৭৪/১০ (৪৭.৩)
মাজ সাদাকাত-৭৫ (৪৬), সালমান আঘা-৬৪ (৬২)
রিশাদ হোসেন-৩/৫৬ (৯.৩), মেহেদী মিরাজ-২/৩৪ (১০)

বাংলাদেশ-১১৪/১০ (২৩.৩) (৩২)
লিটন দাস-৪১ (৩৩), হৃদয়-২৮ (৩৮)
হারিস রউফ-৩/২৬ (৪.৩), মাজ সাদাকাত-৩/২৩ (৫)
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৫৪

[vc_column_text css=””]
১১৪ রানে থামল বাংলাদেশ
বৃষ্টি আইনে ১২৮ রানে জয় তুলে নিয়েছে পাকিস্তান। ২৩.৩ ওভারে অলআউট হয়েছে টিম টাইগার্স। জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল দুদল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.৩৬

[vc_column_text css=””]
হৃদয় ফিরলেন
১৯.৪ ওভালে অষ্টম উইকেট হারায় টিম টাইগার্স। হারিস রউফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন হৃদয়। রিভিউ নিয়ে লাভ হয়নি, ফিরতে হয়েছে ডাগআউটে। ৩৮ বলে ২৮ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২৯

[vc_column_text css=””]
রিশাদকে তৃতীয় শিকার বানালেন সাদাকাত
১০১ রানে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। রিশাদ বোল্ড হয়েছেন ৫ বলে ২ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২৩

[vc_column_text css=””]
মিরাজ আসলেন আর গেলেন
৯৬ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ফাহিম আশরাফের বলে ওয়াসিমের হাতে ক্যাচ দিয়েছেন ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ৫ বলে ১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.২১

[vc_column_text css=””]
সাদাকাতের দ্বিতীয় শিকার আফিফ
৯৫ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। সালমান আঘার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৫ বলে ১৪ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২২.০৩

[vc_column_text css=””]
লিটন আউট
৭৩ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। মাজ সাদাকাতের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে লিটনকে ফেরায় পাকিস্তান। ৪টি চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৫৩

[vc_column_text css=””]
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ-৬০/৩
লিটন ৩৩ রানে এবং হৃদয় ১১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.৩৭

[vc_column_text css=””]
খেলা শুরু হয়েছে
বৃষ্টি বাধা কাটিয়ে গড়াল ম্যাচ। জিততে বাংলাদেশকে করতে হবে ৩২ ওভারে ২৪৩ রান। নতুন প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ২ জন বোলার সর্বোচ্চ ৭ ওভার করে বল করতে পারবেন। ৩ জন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারবেন। এছাড়া পাওয়ার-প্লে এক- ১ থেকে ৭ ওভার। পাওয়ার-প্লে দুই- ৮ থেকে ২৬ ওভার। পাওয়ার-প্লে তিন- ২৭ থেকে ৩২ ওভার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৭

[vc_column_text css=””]
বাংলাদেশের নতুন লক্ষ্য ৩২ ওভারে ২৪৩ রান
আম্পায়ার ও ম্যাচে রেফারির মাঠ পরিদর্শনের পর সরানো হয়েছে পিচের কাভার। বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য ৩২ ওভারে ২৪৩ রান। খেলা শুরু হবে রাত ৯.৩৫ মিনিটে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২১.১৬

[vc_column_text css=””]
ম্যাচের ষষ্ঠ ওভারে বাধে বিপত্তি। লিটন দাসের মারা চার ঠেকাতে গিয়ে গুরুতর চোটে পড়েন পাকিস্তানের হুসাইন তালাত।

[vc_row][vc_column]

২০.৩৪

[vc_column_text css=””]
ওভার কাটা শুরু হয়েছে
৮ টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়েছে। যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, তবে আম্পায়াররা ১০:৫৫ পর্যন্ত অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। ৪০ ওভারে ম্যাচ নামলে বাংলাদেশের লক্ষ্য হবে ২৬১, ৩০ ওভারে ম্যাচ হলে বাংলাদেশের লক্ষ্য হবে ২৩৮, ২০ ওভারে ম্যাচ নেমে আসলে বাংলাদেশের লক্ষ্য হবে ১৯৯ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.১৬

[vc_column_text css=””]
থেমেছে বৃষ্টি
মিরপুরে বৃষ্টি থেমেছে। তবে উইকেট কাভারে ঢাকা। বিজলিজনিত দুর্ঘটনা এড়াতে ফ্লাড লাইট জ্বলছে শুধু একটি টাওয়ারে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

২০.০৬

[vc_column_text css=””]
মিরপুরে বৃষ্টি বাড়ছে
ভারী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। গ্যালারি স্ট্যান্ডের নিচে আশ্রয় নিয়েছেন দর্শকরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২৫

[vc_column_text css=””]
বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় আহত হয়েছেন পাকিস্তান পেস অলরাউন্ডার হুসেইন তালাত। কাঁধে আঘাত পাওয়ায় দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২২

[vc_column_text css=””]
বৃষ্টিতে বন্ধ খেলা, বাংলাদেশের সংগ্রহ-২৭/৩
৬.৩ ওভারের পর বৃষ্টি নেমেছে মিরপুরে। তাতে বন্ধ হয়ে আছে খেলা। উইকেটে আছেন ১৩ রানের লিটন এবং হৃদয় (০) ক্রিজে আছেন।


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.১১

[vc_column_text css=””]
শান্তকে ফেরালেন আফ্রিদি
দলীয় ১৫ রানেই তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন খালি হাতে। শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়েছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.০৪

[vc_column_text css=””]
এবার সাইফ ফিরলেন
আগের ওভারেই তানজিদ ফেরেন। চতুর্থ ওভারে বলে এসে সাইফকে ফেরালেন মোহাম্মদ ওয়াসিম। ১২ বলে ১২ রানে ফিরলেন সাইফ। ১৩ রানে দুই উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.০১

[vc_column_text css=””]
তানজিদ ফিরলেন
তৃতীয় ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়েছেন তানজিদ তামিম। ৭ বলে ১ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১৩

[vc_column_text css=””]

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.১০

[vc_column_text css=””]

পাকিস্তান অলআউট
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান- ২৭৪/১০ (৪৭.৩)
মাজ সাদাকাত- ৭৫ (৪৬)
সালমান আঘা- ৬৪ (৬২)

রিশাদ হোসেন- ৩/৫৬ (৯.৩)
মেহেদী মিরাজ- ২/৩৪ (১০)

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.০৯

[vc_column_text css=””]
পাকিস্তানকে থামানো গেল ২৭৪ রানে
দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ভালো ব্যাট করেছে পাকিস্তান। বাংলাদেশকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে প্রথম ওয়ানডেতে টেনেটুনে একশ পার করা দলটি। মাজ সাদাকাত ৭৫ (৪৬) ও সালমান আঘার ৬৪ (৬২) দৃঢ়তায় পৌঁনে তিনশতে যায় অতিথিরা। রিশাদ হোসেন ৩ উইকেট নিয়েছেন ৫৬ রানে ৯.৩ ওভার বল করে। মেহেদী মিরাজ নিয়েছেন ২ উইকেট ৩৪ রানে, ১০ ওভার বল করে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪৪

[vc_column_text css=””]
রিশাদের আঘাত
প্রথম থেকে রিশাদ হোসেন বল করলেও উইকেটের দেখা পাননি। ৪৩তম ওভারে এসে হুসেইন তালাতকে বোল্ড করে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন এ তারকা স্পিনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২৭

[vc_column_text css=””]
আঘার নাটকীয় বিদায়, রিজওয়ানও আউট
চতুর্থ উইকেটে শতরানের বেশি তুলেছিলেন রিজওয়ান ও আঘা। তবে ৩৯তম ওভারের সময় রিজওয়ান স্ট্রাইকে ছিলেন, অপরপ্রান্তে আঘা। বল করার পর ফিল্ডিং করার সময় সালমানের সাথে কিছু সংঘর্ষ হয় মিরাজের। বল ধরে স্টাম্পে মারেন মিরাজ, আউট হন আঘা। পরে লিটনের সাথে তর্কে জড়ান পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক। ওই ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে আউট হন রিজওয়ানও।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.০৮

[vc_column_text css=””]
আঘার ফিফটি
তিন উইকেট পড়ার পর উইকেটে থিতু হয়েছেন মো. রিজওয়ান ও সালমান আলী আঘা। চতুর্থ উইকেট জুটিতে তাদের থেকে এসেছে ৮২ রান। ফিফটি তুলে নিয়েছেন সালমান আলী আঘা, ৩৭ রানে অপরাজিত আছেন রিজওয়ান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫৮

[vc_column_text css=””]
দুইশ
দুইশত রান পার হয়ে গেছে পাকিস্তান। ৩৪তম ওভারে এসে দুইশ রান পার হয় পাকিস্তানের। ব্যাট করছেন সালমান আলী আঘা ও মো. রিজওয়ান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৫৬

[vc_column_text css=””]
মিরপুরে মির্জা ফখরুলকে ফুল দিয়ে বরণ করে নিতে অপেক্ষায় ছিল বিসিবি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৫৬

[vc_column_text css=””]

নাহিদ রানা
তাসকিন আহমেদের পর আবারও আঘাত হেনেছেন নাহিদ রানা। তিনি ফিরিয়েছেন শামিল হুসেইন। এ ব্যাটারের থেকে এসেছে ৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৪৯

[vc_column_text css=””]
দুই হাইকমিশনার
বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে দেখতে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (ডানে)।


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৪৯

[vc_column_text css=””]
ফারহানের বিদায়
ম্যাচের দ্বিতীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে সাহিবজাদা ফারহান উড়িয়ে মারতে গিয়ে হৃদয়ের হাতে ধরা পড়েছেন। তার ব্যাট থেকে ৪৬ বলে ৩১ রান এসেছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.৪২

[vc_column_text css=””]
স্টেডিয়ামে ফখরুল ইসলাম
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখতে এসেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২৩

[vc_column_text css=””]
পাকিস্তানের শতরান, সাদাকাতের বিদায়
দুর্দান্ত গতিতে রান তুলতে থাকা পাকিস্তানের শতরান এসেছে ১২.২ ওভারে। সাদাকাত ৪৬ বলে ৭৫ রান করে সাজঘরে ফিরে গেছেন। মেহেদী হাসান মিরাজের বলে স্লগ সুইপ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.০১

[vc_column_text css=””]
সাদাকাতের ফিফটি
দ্বিতীয় ম্যাচে নেমে ফিফটি তুলে নিয়েছেন মাজ সাদাকাত। তার ফিফটি এসেছে ৩১ বলে যার মধ্যে চারটি চার ও চারটি ছক্কার মার ছিল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৫৬

[vc_column_text css=””]
রিভিউ হারাল বাংলাদেশ
মাজ সাদাকাতের কট আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়া রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। তবে রিভিউয়ে দেখা যায় বল ব্যাটে লাগেনি। নষ্ট হয় বাংলাদেশের প্রথম রিভিউ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৫২

[vc_column_text css=””]
ফিফটি
দ্বিতীয় ওয়ানডেতে ভালো ব্যাটিং শুরু করেছে পাকিস্তান। ৬.৪ ওভার শেষে ৫০ রান তুলেছে দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৪৭

[vc_column_text css=””]
রানার প্রথম আঘাত
প্রথম ম্যাচে আগুনঝরা বোলিং করার পর দ্বিতীয় ম্যাচেও প্রথম উইকেট তুলে নেন নাহিদ রানা। সাহিবজাদা ফারহানকে লেগ বিফোরের ফাঁদে ফেললেও রিভিউয়ে বেঁচে যান এ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.০৫

[vc_column_text css=””]
সাউথ আফ্রিকা বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.০২

[vc_column_text css=””]
পানির ব্যবস্থা
রমজান মাসে দর্শকদের ইফতারের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫৫

[vc_column_text css=””]
পাকিস্তান একাদশ
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মো. রিজওয়ান, সালমান আলী আঘা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, মো. ওয়াসিম এবং হারিস রউফ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫০

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মো. সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪৫

[vc_column_text css=””]
টস
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের মিশনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিষয়:তামিমতাসকিনপাকিস্তানবাংলাদেশমিরপুরমিরাজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…