ক্রিকেট

বৃষ্টিতে বন্ধ খেলা, ভারী বর্ষণে ভেসে গেল মাঠ

ঢাকা স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়েছে, আকাশ মেঘলা ও ঝুম বৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কোনো বল না গড়ানো ছাড়াই ভেস্তে যায়। তৃতীয় ও শেষ ম্যাচে খেলা গড়ালেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। শের-ই-বাংলায় ভারী বর্ষণে বন্ধ খেলা, ভেসে গেছে মাঠও।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর তখন ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। এমন সময় মিরপুরে নামে মুষলধারে বৃষ্টি। লিটন দাস ১৩ বলে ২৫ ও তাওহীদ হৃদয় ৫ বলে ২ রানে অপরাজিত আছেন।

এর আগে ব্যাটে নেমে জেডেন লেনক্সের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেয়া বলে সাইফ হাসান ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক না হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে, ১৬ রানে থামে তার ইনিংস।

এরপর নাথান স্মিথের পরপর দুই বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই ইমন আপার কাট খেলতে পারেননি। থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ইশ সোধি সহজ ক্যাচ নিলে ইমন গোল্ডেন ডাক মেরে ফিরে যান।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। খেলা না হলে সিরিজের শিরোপা উঠবে টাইগারদের হাতে। খেলা সরাসরি ধারাভষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…