ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা মাঠে একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে যাবে বাংলাদেশ দল। তার আগের দিন মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের পরিকল্পনা অনুযায়ী বাড়তি দুজন খেলোয়াড়কে নিয়েই ভারতে যাবে টিম টাইগার্স।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডে মঙ্গলবার। এ দিনই জানা যাবে বিশ্বকাপের দল।

এশিয়া কাপের পর ছুটিতে থাকা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের আজ অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফেরার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবেন হাথুরুসিংহে। এরপরই চূড়ান্ত করা হবে দল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’তে আগেই একটি তালিকা পাঠিয়ে রেখেছে বিসিবি। দলে কয়েকজনের ইনজুরি সমস্যা থাকায় অনেকটা সময় নিয়ে বিশ্বকাপের আগমুহূর্তে দল চূড়ান্ত করছে বিসিবি।

বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। অংশগ্রহণকারী ১০ দলের সবাই দুটি করে ম্যাচে মাঠে নামবে। গৌহাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায়। প্রতিপক্ষ আফগানিস্তান।

বিষয়:নিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ দলভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…