চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহসিনের জন্য কিছুই করতে পারবে না বাফুফে: সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 06, জুন 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

ঢাকা ডার্বিতে কাজী সালাউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে রীতিমতো তারকা বনে গিয়েছিলেন গোলরক্ষক মহসিন। জীবনের গোলপোস্টে অসহায় দিন পার করছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও বেশ নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের একসময়কার তারকা সদস্য। গুরুতর অসুস্থ এ ফুটবলারের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ তার জন্য কোনো সাহায্যই করতে পারবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার গণমাধ্যমে জাতীয় দলের সাবেক সতীর্থকে নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার জন্য যা করার তাই করব। মানসিক চিকিৎসা থেকে শুরু করে আর্থিক যে সমস্যা আছে, সেটার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি সাহায্য দিয়ে দেবো।’

‘আমি বাফুফে থেকে সাহায্য করতে পারবো না। কারণ ফিফা ও এএফসি থেকে যে বরাদ্দকৃত তহবিল আছে, সেখান থেকে কোনোকিছু করতে পারবো না। তবে কোনো অসুবিধা নেই। মহসিন আমার জুনিয়র। সে আমার সাথে অনুশীলন করেছে এবং খেলেছে। আমার সতীর্থ হিসেবেও খেলেছে, প্রতিপক্ষ হিসেবেও খেলেছে। মহসিনের জন্য যা করার আমি একাই তা সামলাতে পারবো। শুনেছি আরও দুই-চারজন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।’

আশির দশকের খেলোয়াড় মহসিনকে আর্থিক প্রণোদনা দেয়ার পাশাপাশি তার জমি উদ্ধারে আইনি সহায়তাও দেবে বিসিবি। জায়গা-জমি সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। বিসিবি সেগুলো দেখবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। অথচ ফিফা ও বাফুফের তহবিলের উপর নির্ভরশীল বাফুফে সাবেক ফুটবলারের জন্য কিছুই করতে পারছে না।

ট্যাগ: বাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলবিসিবিমহসিনলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতে চলছে পার্লামেন্ট নির্বাচন

পরবর্তী

সাকিবের মাঠে ফিরতে কতো সময় লাগবে?

পরবর্তী

সাকিবের মাঠে ফিরতে কতো সময় লাগবে?

আদালতে সাক্ষ্য দিতে প্রিন্স হ্যারি

সর্বশেষ

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version