চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের ম্যাচের হতাশা কাটিয়ে ছন্দে ফিরেছেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2025
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

আইএল টি-টুয়েন্টিতে প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করলেও তৃতীয় ম্যাচে ছন্দ হারিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকা পেসার। কিপ্টে বোলিংয়ে প্রতিপক্ষের উপর চাপ জারি রেখে একটি উইকেট শিকার করেছেন, দল অবশ্য শেষপর্যন্ত হেরে মাঠ ছেড়েছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে ডেসার্ট ভাইপার্সের সঙ্গে টসে হেরে আগে ব্যাটে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে দুবাই। লক্ষ্যে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভাইপার্স। ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তোলে মোস্তাফিজদের প্রতিপক্ষ।

দলের বোলিং ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। আটের নিচে ইকোনমি রেখে একটি উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার। ভাইপার্সের হয়ে প্রথম উইকেটটা নেন তিনি। ফিরিয়ে দেন ১২ বলে ১৪ রান করা পাকিস্তান জাতীয় দলের ব্যাটার ফখর জামানকে। সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ১ উইকেট নেন ফিজ।

আইএল টুয়েন্টিতে এবারই প্রথম খেলছেন মোস্তাফিজ। অভিষেকে গালফ জায়ান্টসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়েছিলেন। পরে নাইট রাইডার্সের বিপক্ষে ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। মাঝে সপ্তাহখানেক বিরতির পর আবার খেলতে নেমে ভালো করতে পারেননি।

তৃতীয় ম্যাচে নিজের প্রথম ওভারে ৭ রান দেন মোস্তাফিজ। পরের ওভারে দেন ৮ রান। প্রথম দুই ওভারে ১৫ রান দেয়া ৩০ বর্ষী বাঁহাতি বাকি দুই ওভারে ৩২ রান দিয়ে চার ওভারে ৪৭ রানে এক উইকেট শিকার করেন। পরের ম্যাচে সেই খরুচে ব্যর্থতা কাটালেন ফিজ।

ট্যাগ: আইএল টি-টুয়েন্টিআরব আমিরাতদুবাইবাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ায় সৈকতে হামলা: গুলির মুখে বহু প্রাণ বাঁচালেন মুসলিম ফল বিক্রেতা

পরবর্তী

অপ্রচলিত সরঞ্জাম নিয়ে নৌ-কমান্ডোদের সাহসী অপারেশন

পরবর্তী

অপ্রচলিত সরঞ্জাম নিয়ে নৌ-কমান্ডোদের সাহসী অপারেশন

শুধু উপন্যাস নয়, বাংলাদেশের সময়-ভূগোলের দলিল ‘রোহিণীবেলা’

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version