চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে ওয়ানডেতে ফিরিয়ে যা বললেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ২৩, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক। ওয়ানডেতে রানখরায় ভুগতে থাকা ডানহাতি তারকার গত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন ৩০ বর্ষী ওপেনার। দুই সিরিজ পর লিটনকে দলে ফেরানোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

শ্রীলঙ্কা সফরের দলে ওয়ানডেতে বাইরে থাকা পাঁচজনকে ডাকা হয়েছে। দুই সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নেয়ায় এ ফরম্যাটের দলে দুটি জায়গা ফাঁকা হয়েছিল।

লিটনকে ফেরানো নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেছেন, ‘লিটন দাস বাজে সময় পার করছেন, কিন্তু সময় সবচেয়ে বড় নিরাময়কারী। তিনি টি-টুয়েন্টি অধিনায়ক, সুতরাং পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমরা তাকে বিবেচনা করতে পারি।’

‘যদি কাউকে ফর্মে ফিরতে হয়, এটাই সবচেয়ে বেশি সুবিধার হবে মিডলঅর্ডারে সময় কাটানো। আমাদের মনে হয়েছে লিটন ওয়ানডের ফর্ম টি-টুয়েন্টিতে নিতে পারবেন।’

২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ থেকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩৫ রান করেছিলেন লিটন। পরে পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে যান। গত বিপিএল দিয়ে টি-টুয়েন্টিতে রানে ফিরেছেন লিটন। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে শতকের কাছাকাছি গিয়েছিলে আগ্রাসী ব্যাটিংয়ে।

শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে নামার অপেক্ষায় বাংলাদেশ। ২ জুলাই তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচ মাঠে গড়াবে, খেলা কলম্বোয়। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই ভেন্যুতে। ৮ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে গড়াবে পাল্লেকেলেতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফ হোসেনবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT