ক্রিকেট

এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে যারা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি সংস্করণে আট দলের অংশগ্রহণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে গড়াবে এশিয়া কাপ। আসরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসের নেতৃত্বে খেলবে টিম টাইগার্স।

সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জয়ের সঙ্গে প্রথমবার দেশটির মাটিতে যেকোনো সংস্করণে সিরিজ জিতেছে বাংলাদেশ। পর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লিটনের দল।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশ গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে আবুধাবিতে। প্রথম ম্যাচ খেলবে আসরের তৃতীয় দিনে, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের।

বাংলাদেশের প্রাথমিক দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

বিষয়:আফগানিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাহংকং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…