চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন গোলরক্ষক ভাবছেন প্রধানমন্ত্রীকে কী বলবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গোলরক্ষক ইয়ারজান বেগমের দুর্দান্ত পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয়। এরপর থেকে আলোচনার কেন্দ্রে অসচ্ছল পরিবার থেকে উঠে আসা ফুটবলকন্যা ইয়ারজান। এবার তার অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার।

ইয়ারজানের জীবনযুদ্ধের কথা শুনে তার পরিবারকে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী উপহার দিতে চলে যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার র‌্যাব-১৩’র পক্ষে উপহার তুলে দেয়া হয় সাফজয়ী তারকার পরিবারের হাতে।

বুধবার সকাল ১১টায় বাফুফের বাসে চড়ে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছিলেন শিরোপাজয়ী বীরকন্যারা, তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। দেয়া হয় সংবর্ধনা, উপহার। পরে বাংলাদেশের স্মরণীয় জয়ের তারকা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিয়ে জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। হাসিমাখা মুখে সরলস্বরে বললেন, ‘কখনোই ভাবিনি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ যাবে। ওনারা আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে।’

শিরোপাজয়ী বাংলাদেশ দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুটবলারদের ডেকে সাক্ষাতের কথাও জানিয়ে রেখেছেন। পরিবারের অস্বচ্ছলতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইবেন কিনা- এমন প্রশ্নে লাজুক হাসির দেখা মেলে ইয়ারজানের। তার ভাষ্য, ‘উনি যেহেতু আমাদের সংবর্ধনার কথা বলেছেন, আগে ওইখানে গিয়ে দেখি চিন্তা-ভাবনাতে কী আসে। সংবর্ধনা নিয়ে আমরা সবাই ভীষণ খুশি, রোমাঞ্চিত বলা চলে।’

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের খোপরাবান্দি গ্রামে ইয়ারজান বেগমের বাড়ি। প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা আর দশটা কিশোরীকে যেমন অনেক বাধাবিপত্তি পেরিয়ে খেলাধুলা করতে হয়, তাকেও পেরোতে হয়েছে তেমন বাধার প্রাচীর। দারিদ্র্যতা পিছু ছাড়েনি। পরিবারের থাকার সম্বল বলতে রয়েছে কেবল নড়বড়ে টিনের ঘর। জন্মের পর থেকে বাবাকে অসুস্থ দেখে এসেছেন। হাঁপানি রোগী হওয়ায় কাজকর্ম করতে পারেন না। মা অন্যের বাড়িতে কাজ করেন।

দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত। সেসব পথ আটকাতে পারেনি। লাল-সবুজের বিজয় কেতন উড়িয়ে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা ইয়ারজানই এখন আলোচনার মধ্যমণি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আকাশে অসীম সম্ভাবনাময় এক উদীয়মান তারকার নাম।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ারজানচ্যানেল আইচ্যানেল আই অনলাইনবাংলাদেশলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT