চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনীতিও এ অঞ্চলে বড়: ট্রাম্প প্রশাসনের পল কাপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ১১, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব হিসেবে মনোনীত ড. পল কাপুর বলেছেন, ভারতের পর বাংলাদেশের অর্থনীতি এ অঞ্চলে সবচেয়ে বড়, এবং এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ ও চীনা প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানো জরুরি।

যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন কমিটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির এক মনোনয়ন শুনানিতে এই কথা বলেন ড. কাপুর। ওই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে মনোনীতদের বক্তব্য শোনা হয়। ড. কাপুর ছাড়াও জ্যাকব হেলবার্গ, অ্যান্ড্রু পুজডার, বেঞ্জামিন ব্ল্যাক ও হাওয়ার্ড ব্রোডি উপস্থিত ছিলেন। শুনানির সভাপতিত্ব করেন সিনেটর জিম রিশ (রিপাবলিকান-আইডাহো)।

ড. কাপুর বলেন, নিশ্চিতভাবে মনোনয়ন পেলে আমি দক্ষিণ ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর করতে কাজ করব। বিশেষ করে বাংলাদেশ, যেটি ভারতের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

সিনেটর জিম রিশ বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায়। এই আগ্রহকে কাজে লাগিয়ে পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদার করতে হবে।

তিনি বিশেষভাবে ভারত-পাকিস্তান উত্তেজনার কথা উল্লেখ করে বলেন, এই অঞ্চলে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বজায় রাখা জরুরি। এই দুটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ রয়েছে, তাই শান্তি অতি প্রয়োজনীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প প্রশাসনপল কাপুরভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT