ক্রিকেট

চার বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৪ বছর পর আবার মুখোমুখি হয়েছে ভারতের।

মেয়েদের এশিয়া কাপে আবার দেখা হয়েছে বাংলাদেশ-ভারতের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। স্মৃতি মান্ধানার নেতৃত্বে খেলছে তারা। নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলছেন না এ ম্যাচ।

আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। অন্যদিকে সবশেষ ম্যাচ মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ-ভারত এ পর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ১৩টি। ১১ বার জিতেছে ভারত। মুখোমুখি দেখায় সবশেষ দুটি ম্যাচ জিতেছে টিম টাইগ্রেস। কুয়ালালামপুরে ২০১৮ এশিয়া কাপে ভারতকে দুুইবার হারায় বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ-ভারতমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…