চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে মাঠে নামছে বাংলাদেশের দুই দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 12, অক্টোবর 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

একসাথে বাংলাদেশের দুই দল আজ রাতে নামছে দুই দেশের বিপক্ষে। প্রথম খেলা সন্ধ্যা সাড়ে সাতটায়, হায়দরাবাদে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল নামছে ভারতের বিপক্ষে। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের আজ শেষ ম্যাচ। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে রাত আটটায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টিম টাইগ্রেস।

সংযুক্ত আরব আমিরাতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল খেলবে মেয়েদের বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচ। গ্রুপপর্বে আসরের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, পরের দুই ম্যাচে হেরে আসর থেকে বিদায়ের দ্বারপ্রান্তে।

ভারতের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলও। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টিতেও ইতিমধ্যে সিরিজ হেরে বসে আছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেননি বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়, এসেছিলেন ফিল্ডিং কোচ নিক পোথাস।

সংবাদ সম্মেলনে এসে পোথাস বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের বদলি খেলোয়াড় হিসেবে কে আসতে পারে তার কথা বলেছেন। তবে তাদের বিদায়ে কোনো ধরণের আয়োজন করা হবে কি না সে প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি।

শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।

বিশ্বকাপে মেয়েদের বিবর্ণ ব্যাটিং নিয়ে অবশ্য উদ্বিগ্ন প্রধান কোচ হাসান তিলকারত্নে জানিয়েছিলেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের সাথে খেলতে হবে। কারণ আমরা তাদের একবার হারিয়েছিলাম। আমাদের সবার একসাথে খেলতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।’

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। খেলা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

ট্যাগ: জ্যোতিতিলকারত্নেপোথাসবাংলাদেশভারতমাহমুদউল্লাহলিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে কমলা-মাল্টার খোসা থেকে কোটি টাকার বাণিজ্য

পরবর্তী

টি-টুয়েন্টির শেষ ম্যাচ রাঙাতে পারবেন মাহমদুউল্লাহ?

পরবর্তী

টি-টুয়েন্টির শেষ ম্যাচ রাঙাতে পারবেন মাহমদুউল্লাহ?

টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহর স্মরণীয় পাঁচ ইনিংস

সর্বশেষ

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি 1, 2026

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version