অন্যান্য খেলা

হকির বিশ্ব র‌্যাঙ্কিং: চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি দেখানো ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের জন্য এসেছে সুখবর। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন ২৭তম স্থানে লাল-সবুজের দল।

গত মার্চে ওমানকে হারিয়ে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সাত ধাপ এগিয়ে ৩১তম স্থানে ছিল। র‌্যাঙ্কিংয়ে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখল গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

ইন্দোনেশিয়ায় চলতি এশিয়া কাপ হকিতে গ্রুপপর্ব থেকে বিদায় নিলেও ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। সাউথ কোরিয়া ও মালয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে তারা পেরে ওঠেনি।

স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ১ জুন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে জিমিদের দল। ম্যাচের আগে মিলল র‌্যাঙ্কিংয়ে উন্নতির খবর।

জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার মউদুদুর রহমান শুভ র‌্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থা নিয়ে হকি ফেডারেশনকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

‘এখন আমাদের র‌্যাঙ্কিং ২৭। এখনও সময় শেষ হয়নি। দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা নিন। সারাদেশে খেলা ছড়িয়ে দিন। লিগ, জাতীয়, যুব, স্কুল হকি নিয়মিত করেন। র‌্যাঙ্কিং ২০-এর মধ্যে আসতে সর্বোচ্চ ৬-৮ বছর লাগবে। শুধু কাঁদা ছোড়া বাদ দিয়ে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করুন।’

বিষয়:বাংলাদেশবাংলাদেশ হকি দললিড স্পোর্টসহকি র‌্যাঙ্কিং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…