চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 19, মার্চ 2025
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Advertisements

গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

এতে বলা হয়, গাজায় এই হামলায় শিশু ও নারীসহ ব্যাপক সংখ্যক নিরীহ মানুষ নিহত হয়েছে। এই অঞ্চলে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। সহিংসতার এই নতুন মাত্রা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির অবহেলা।

ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহতভাবে নির্বিচারে বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অরক্ষিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ধ্বংসাত্মক পরিণতি ডেকে এনেছে। ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করার আহ্বানও জানিয়েছে সরকার।

শত্রুতা বন্ধ করা, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং অবরুদ্ধ গাজার জনগণকে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ফিলিস্তিনের জনগণের স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থণ রয়েছে বলে এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় সংলাপ শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সরকার।

ফিলিস্তিনি জনগণের ওপর চলমান সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে অগ্রাধিকার দেওয়ার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে সরকার।

ট্যাগ: ইসরায়েলি হামলায় উদ্বেগইসরায়েলের হামলাগাজা যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

পরবর্তী

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী সনদ দিতে হাইকোর্টের নির্দেশ

ঈদে মহানগরীতে বাসা-প্রতিষ্ঠানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version