ক্রিকেট

বাংলাদেশের সামনে ১১৯ রানের লক্ষ্য দাঁড় করাল ইংল্যান্ড

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসছে ও একে অপরকে অভিনন্দন জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছিল ইংল্যান্ড। পরে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে টিম টাইগ্রেস। ফাহিমা-নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের ১১৮ রানে থামিয়েছে বাংলাদেশ। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিতে নিগার সুলতানা জ্যোতিদের দরকার ১১৯ রান।

শারজায় টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১৮ রান তুলেছে ইংলিশ বাহিনী।

আগে ব্যাটে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। পাওয়ার প্লে-তে নিজেদের দাপট দেখায় তারা। কোনো উইকেট না হারিয়েছ ৪৭ রান তোলে। সপ্তম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর দারুণভাবে প্রত্যাবর্তন করে টিম টাইগার্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৮ রানে থামায় ইংলিশদের ইনিংস থামায়।

ইংলিশ মেয়েদের হয়ে ড্যানি ওয়াট-হজ ৪৯ বলে ৪১ রান করেন। ১৮ বলে ২৩ রান করেন মায়িয়া ব্রুচার। শেষ দিকে ১৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন অ্যামি জোন্স। বাকীদের সবাই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে ফিরেছেন।

টাইগ্রেস বোলারদের হয়ে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও ঋতু মনি দুটি করে উইকেট নেন। রাবেয়া খান নেন একটি উইকেট।

বিষয়:নাহিদাফাহিমাবাংলাদেশ-ইংল্যান্ডমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…