ক্রিকেট

সাকিবের পর তাইজুলের আঘাতে মিলছে দিশা

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাফল্য পেলেন নিজের দ্বিতীয় ওভারে। মিরপুরে বাংলাদেশের বাঁহাতি স্পিনে ধুঁকছে ইংল্যান্ড।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সফরকারীদের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৩৮ রান।

ইনিংসের শুরুর ওভারের শেষ বলে সাকিব ফেরান জেসন রয়কে (৪)। এগিয়ে এসে মারতে গিয়ে মিডঅনে তামিমকে ক্যাচ দেন ইংলিশ ওপেনার। নবম ওভারের প্রথম বলে তাইজুল বোল্ড করেন আরেক ওপেনার ফিল সল্টকে। ১৯ বলে ১২ রান করে যান তিনি।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২০৯ রানে। ১৮২/৮ থেকে তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করলে ভদ্রস্থ চেহারা পায় টাইগারদের স্কোর।

বিপিএলে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে ফিরে পান ক্যারিয়ারের প্রথম ফিফটি। আগের ১৫ ম্যাচে ২১০ রান করেছিলেন শান্ত, সর্বোচ্চ ছিল ৩৮।

শান্ত অনেকটা সময় ক্রিজে কাটান। পঞ্চম ওভারে ব্যাট করতে নেমে আউট হন ৩৬তম ওভারে। ৮২ বলে ৬ চারে করেন ৫৮ রান।

বিষয়:তাইজুলতামিমবাংলাদেশবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…