নেট বোলারদের আপন করে নিয়েছে ইংল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে প্রস্তুত, মাঠে হাঁটছেন ও ব্যাগ নিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ সফরে থাকা ইংল্যান্ড দল ব্যাটারদের অনুশীলনের জন্য একঝাঁক নেট বোলার ব্যবহার করছে। সফরকারীরা বাংলাদেশের তরুণ বোলারদের দলের অংশই বানিয়ে ফেলেছে।
নেটে বোলিং শুরুর আগে রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের ক্যাচের পরীক্ষা নিলেন ইংলিশ ফিল্ডিং কোচ। টেনিসের ব্যাট দিয়ে সফট বলে ক্যাচিং করান।
তার আগে ইংল্যান্ড দলের ফিল্ডিং অনুশীলনেও দেখা মেলে অভিনব দৃশ্যের। কোচ বল আকাশে তুলে মারছেন, সেটি কেউ হাতে না জমিয়ে ফুটবলের মতো হেড করে দিচ্ছেন কাছের সতীর্থকে। ক্যাচ নেয়ার শরীরের ভারসাম্য বৃদ্ধির জন্যই হয়ত ইংলিশদের এই চর্চা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







