ক্রিকেট

টপাটপ আউট টপ অর্ডার, ধুঁকছে বাংলাদেশ

এশিয়া কাপ-২০২২

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের পর একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে রান তুলতে পারে না বাংলাদেশ— টি-টুয়েন্টিতে চলা টাইগারদের এই সত্যটা প্রমাণ পেল আরেকবার। আফগানিস্তানের বিপক্ষে শুরুর ৬ ওভারে সাকিব-নাঈমরা তুলতে পেরেছেন মোটে ২৮ রান। হারিয়েছেন শুরুর ৩ উইকেট।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ধ্বসে পড়েছে সাকিব আল হাসানের দল। ৭ রানে ওপেনার নাঈমের পর হতাশ করে ফিরেছেন এনামুল। সাকিব কিছুটা আশা দেখালেও বেশিদূর যেতে পারেননি। মুশফিকও করেছেন হতাশ।

টাইগারদের শুরুর ৪ উইকেটের প্রথম তিনটিই নিয়েছেন মুজিব উর রহমান। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে ফেরানোর আগে নাঈমকে (৬ রান) ও এনামুলকে (৫ রান) ফিরিয়েছেন মুজিব। আফগান স্পিনার সবধরনের ২০ ওভারের ক্রিকেট মিলিয়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

পাওয়ার প্লের পরের ওভারে, অর্থাৎ সপ্তম ওভারে রশিদ খানকে বোলিংয়ে আনেন মোহাম্মদ নবী। অধিনায়কের আস্থার মূল্য দিয়েছেন প্রথম বলেই, ফিরিয়েছেন মুশফিকুর রহিমকে। বিশ্রাম সেরে ফেরা অভিজ্ঞ ব্যাটার করতে পেরেছেন মাত্র ১ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ রান। ৬.১ ওভার টাইগাররা হারিয়েছে শুরুর ৪ ব্যাটারকে। দলের বিপর্যয় সামলাচ্ছেন আফিফ হোসেন (৪ বলে ৩ রান) ও মাহমুদউল্লাহ (৫ বলে ৩ রান)।

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে এপর্যন্ত ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। মুখোমুখি দেখার ৫ ম্যাচ জিতে এ সংস্করণে এগিয়ে আছে আফগানিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে রশিদ-নবীরা।

বিষয়:আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশমুশফিকলিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…