চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

একাধিক সিনেমা ও পাঁচ শতাধিক নাটকের অভিনেতা তিনি

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৩:৫৮ অপরাহ্ন ০৯, জুন ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন খাইরুল আলম টুটল চৌধুরী, যিনি টেলিভিশন নাটক এবং থিয়েটারের দর্শকদের কাছে অভিনেতা টুটুল চৌধুরী হিসেবে সু-পরিচিত। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত পরিচালক (জিএম) পদে কর্মরত ছিলেন।

রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেয়া হয়েছে।

১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। এরপর তিনি উপ-পরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক পদগুলোতে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন। এখন তিনি পঞ্চম পদন্নোতি পেয়ে পরিচালক হয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে টুটুল চৌধুরী বলেন, অফিসার পদে যোগদান করেছিলাম। ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম। ব্যাংকে চাকরী করলেও অভিনয়ের প্রতি আমি সবসময় প্যাশনেট। অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করছি। অফিস করে শুটিং করতে হয়। ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি। দুটো মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে; এখনো করে যাচ্ছি।

পাঁচ শতাধিক সিঙ্গেল নাটকের এ অভিনেতা বলেন, ব্যাংক এবং মিডিয়া দুই মাধ্যমেই কলিগরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। তাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই। অভিনয় নিয়েও আমার ব্যস্ততা কম নয়। চারটি বেসরকারি টিভি আমার সিরিয়াল প্রচার হচ্ছে। সেই সঙ্গে সিঙ্গেল নাটকও নিয়মিত করে যাচ্ছি। দীর্ঘ অভিনয় জীবনে দর্শক আমাকে অভিনেতা হিসেবে আপন করে নিয়েছেন, এই ভালোবাসা সবসময় পেতে চাই।

টুটুল চৌধুরী বলেন, ব্যাংকের বড় পদে কাজ করলেও অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি। এ কারণে ছোটবেলা থেকে মঞ্চ থিয়েটারের সঙ্গে যুক্ত। আমার এই ভালোবাসার জায়গাটাকে আমার কলিগরাও উৎসাহ করেন। তারা বলেন, আপনি আমাদের ব্যাংকের গর্ব। বিষয়টি আমারও ভালো লাগে। কাজের প্রেরণা পাই এবং মনের মধ্যে অন্যরকম এক আত্ম তৃপ্তি অনুভব করি।

Reneta

২০২২ সালে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় টুটুল চৌধুরীকে। তার আরেক ছবি ‘কানামাছি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে বকুলপুর, প্রবাসী পরিবার, জাদুনগরসহ আরও একাধিক সিরিয়ালে তিনি অভিনয় করে যাচ্ছেন তিনি। ব্যাংকার এবং অভিনেতা পরিচয়ের পাশাপাশি টুটুল চৌধুরী একজন শিক্ষা উদ্যোক্তা। তিনি সহজপাঠ্য স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল।

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল্লাহ আল মামুনটুটুল চৌধুরীথিয়েটারবাংলাদেশ ব্যাংকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT