ক্রিকেট

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট

বাংলাদেশের ক্রিকেটার মিরাজের অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ক্রিকেটার মিরাজের ব্যাটিং দৃশ্য, সেঞ্চুরি উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে নেমে ব্যাটিং ধসে পড়েছে টিম টাইগার্স। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনে বাংলাদেশের নবম উইকেট পড়ে ৬৩.৪ ওভারে ১৯৪ রানে। মিরাজ ব্যাট করছিলেন ৯৫ বলে ৫৬ রানে। সেখান থেকে শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে ১২ ওভার ১ বলে তিনি যোগ করেন আরও ৬৯ রান। সেঞ্চুরি করেন ১২৮ বলে।

৭৫.৫ ওভারে খালেদ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে। ২৮ বলে ১৫ রান করেন এ পেসার। মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ১০৯ রানে। বাকিদের মধ্যে শান্ত ৫৩ বলে ৩৭, সাদমান ইসলাম ৪৭ বলে ৩১ রান করেছেন।

অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের হয়ে কোরি রোচিচিওলি ৬ উইকেট নেন।

বিষয়:বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিরাজলিড স্পোর্টসশান্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…