ক্রিকেট

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ট্রফি নিয়ে আলোচনা করছে, ক্রিকেট স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ডারউইনে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অজিদের মাঠে ২৩ বছর পর লাল বলের লড়াইয়ে নামছে টিম টাইগার্স। দুমাস আগে টি-টুয়েন্টি এবং ওয়ানডে খেললেও দল দুটি সবশেষ সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল ৯ বছর আগে। স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের কাছে এই ফরম্যাটে বাংলাদেশ অপরিচিত হলেও, সফরকারীদের বেশ শক্তিশালী মনে করছে তার দল।

ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। বুধবার প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কামিন্স। তার দিকে প্রশ্ন যায়, বাংলাদেশ কতটা চ্যালেঞ্জিং হতে পারে অস্ট্রেলিয়ার জন্য।

অজি অধিনায়ক বলেছেন, ‘জানি না, কখনও টেস্ট ম্যাচ খেলিনি (বাংলাদেশের বিপক্ষে)। তবে আমরা নিশ্চিত যে, তারা শক্তিশালী হবে। তাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে যাদের আমরা আগে কখনও দেখিনি, তাই টেস্ট ম্যাচে নামার আগে কিছু অজানা বিষয় সবসময়ই থাকে। কিন্তু হ্যাঁ, গত কয়েক বছরে তারা বেশকিছু বড় জয় পেয়েছে। তাদের দলে বেশ কিছু শক্তিশালী প্রতিভা আছে, তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বিষয়:অস্ট্রেলিয়াটেস্টডারউইনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…