বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। তবে অনিয়িন্ত্রিত বোলিংয়ে আমিরাত ব্যাটারদের আটকাতে পারেনি টিম টাইগার্স। ২ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিক দলটি। দ্বিতীয় টি-টুয়েন্টির সকল খুটিনাটি দেখে নিন এক নজরে।
[vc_row][vc_column]
১.১৬
প্রথমবার দুইশ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরব আমিরাত। টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ডও এটি। আগে সর্বোচ্চ ১৮৩ রান তাড়া করেছিল শ্রীলঙ্কা, ২০২২ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১.০৩
বাংলাদেশের দুই শতাধিক রানের চ্যালেঞ্জ তাড়া করে সিরিজে টিকে থাকল আমিরাত
সংক্ষিপ্ত স্কোর: আরব আমিরাত ২ উইকেটে জয়ী
টস: আরব আমিরাত (ফিল্ডিং)
বাংলাদেশ: ২০৫/৫ (২০)
তানজিদ হাসান তামিম -৫৯ (৩৩), তাওহিদ হৃদয়-৪৫ (২৪), লিটন দাস- ৪০ (৩২)
জাওয়াদউল্লাহ-৩/৪৫, সাগির খান -২/৩৬
আরব আমিরাত: ২০৬/৮ (১৯.৫)
ওয়াসিম-৮২ (৪২), যোহাইব-৩৮ (৩৪)
রিশাদ-২/২৮, শরিফুল-২/৩৪, নাহিদ-২/৫০
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪৮
আলিশানকে ফেরালেন শরিফুল
১৯তম ওভারের প্রথম বলে সপ্তম শিকার এনে দিলেন শরিফুল। অফস্টাম্পের বাইরের ডেলিভারি লংঅফে উড়িয়ে মারেন আলিশান সারাফু। সেখানে দাঁড়িয়ে থাকা হৃদয় বল তালুবন্দি করেন। ৯ বলে ১৩ রান করেন আলিশান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৪৩
দ্বিতীয় শিকারের দেখা পেলেন নাহিদ
নিজের শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হজম করেন নাহিদ। দ্বিতীয় বলে ডট আদায় করে নেন। তৃতীয় বলে স্ট্রাইকে থাকা আরিয়ান্স শর্মা উড়িয়ে মারতে চান। টপ এজ হয়ে বল উপরে উঠে যায়। নাহিদ নিজেই বল তালুবন্দি করেন। ১৭৭ রানে ষষ্ঠ উইকেট হারাল আমিরাত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৩৮
রিশাদের দ্বিতীয় শিকার অভিষিক্ত সগীর খান
নাহিদ রানার ওভারেই জীবন পেয়েছিলেন সগীর। পরের ওভারে রিশাদের চতুর্থ বলে ছক্কা হাঁকান। পঞ্চম বলেও লং অফে উড়িয়ে মারেন। তবে বাউন্ডারি লাইনে থাকা হৃদয় বল তালুবন্দি করেন। ১৭০ রানে পঞ্চম উইকেট হারাল আমিরাত।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.৩৩
আসিফকে ফেরালেন নাহিদ
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের প্রথম শিকারের দেখা পেলেন নাহিদ রানা। আমিরাতের বিপক্ষে অভিষেকে নিজের তৃতীয় ওভারে এসে সাফল্য পেলেন। মিডল স্টাম্পে করা বল সোজা খেলেন আসিফ। নাহিদ নিজেই বল তালুবন্দি করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.২৬
ওয়াসিমকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন শরীফুল
তাণ্ডব চালিয়েছিলেন ওয়াসিম। বিপজ্জনক হয়ে উঠেছিলেন বাংলাদেশের সামনে। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন প্রায়। তবে তার আগেই তাকে থামিয়েছেন শরীফুল। টাইগার পেসারের অফস্টাম্পের বাইরের বলে এজ হয় ওয়াসিমের। উইকেটের পেছনে থাকা জাকের ডান দিনে উড়ে বল গ্লাভসবন্দি করেন। ৯টি চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৮২ রান করেন আমিরাত অধিনায়ক। ১৪৮ রানে তৃতীয় উইকেট হারাল স্বাগতিকরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.১০
ওয়াসিমের ক্যাচ ছেড়ে দিলেন হৃদয়
বাংলাদেশ বোলারদের বিপক্ষে তাণ্ডব চালানো ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে জীবন দিলেন তাওহীদ হৃদয়। রিশাদের অফস্টাম্পের বাইরের বল উড়িয়ে মারেন ওয়াসিম। উপরে উঠে যায় বল। লং অনে দাঁড়িয়ে থাকা হৃদয় সময় পেয়েও বল তালুবন্দি করতে পারেননি। ৬৪ রানে জীবন পেলেন আমিরাত অধিনায়ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০৬
রিশাদ এনে দিলেন দ্বিতীয় সাফল্য
আগের ওভারে ১০৭ রানের জুটি ভাঙেন তানভীর। ১২তম ওভারের প্রথম বলে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রিশাদ। নাহিদ রানার ক্যাচ বানিয়ে রাহুল চোপড়াকে ফিরিয়েছেন রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১২.০৩
সাফল্য এনে দিলেন তানভীর
১০.১ ওভারে ১০৭ রানে উদ্বোধনী জুটি ভাঙলেন তানভীর ইসলাম। টাইগার স্পিনারের ফুল লেন্থের বল উড়িয়ে মারেন যোহাইব। ডিপ পয়েন্টে ধরা পড়েন শামীম পাটোয়ারীর হাতে। ৩৪ বলে ৩৮ রান করেন আমিরাত ওপেনার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৫৬
উদ্বোধনীতে ১০০ পার আমিরাতের
ওয়াসিম ও যোহাইবের ঝড়ো ব্যাটিংয়ে ৯.২ ওভারে ১০০ পেরিয়েছে স্বাগতিক দলটি।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৫৩
ওয়াসিমের ঝড়ো ফিফটি
প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন ওয়াসিম। দ্বিতীয়টিতেও ধারাবাহিক আমিরাত অধিনায়ক। ৬টি চার ও তিনটি ছক্কায় ২৫ বলে ফিফটি পূর্ণ করেছেন আমিরাত ওপেনার।
৯ ওভারে শেষে কোনো উইকেট না হারিয়ে আমিরাতের সংগ্রহ ৯৬ রান। ওয়াসিম ৫৪ এবং যোহাইব ৩৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.৩২
আমিরাতের ঝড়ো শুরু
মোহাম্মদ যোহাইব ও মোহাম্মদ ওয়াসিম ঝড়ো শুরু এনে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতকে। ৫ ওভারে স্বাগতিক দলটির সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান। যোহাইব ১৯ বলে ২৫ এবং ওয়াসিম ১৩ বলে ২৫ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০৯
প্রথম বলে ক্যাচ ছাড়লেন শান্ত
ইনিংসের প্রথম ওভারেই শরিফুল ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় মোহাম্মদ জোহাইবের ব্যাটের কানায় লাগে। প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝামাঝি জায়গায় দাঁড়ানো শান্ত লাফিয়ে উঠেও বল হাতে জমাতে পারেননি। উল্টো বাউন্ডারি পেয়ে যান জোহাইব।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১১.০১
তানজিদ তামিমের ফিফটি এবং লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অনবদ্য ইনিংসে আরব আমিরাতকে ২০৬ রানের চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৫৩
সংক্ষিপ্ত স্কোর
টস: আরব আমিরাত (ফিল্ডিং)
বাংলাদেশ: ২০৫/৫ (২০)
তানজিদ হাসান তামিম -৫৯ (৩৩), তাওহিদ হৃদয়-৪৫ (২৪), লিটন দাস- ৪০ (৩২)
জাওয়াদউল্লাহ-৩/৪৫, সাগির খান -২/৩৬
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৪৯
দুইশ পার করল বাংলাদেশ
১৯তম ওভারে এসে দলীয় দুইশত রান পার করেছে বাংলাদেশ। জাকের আলী অনিকের আউটের পর শামিম পাটোয়ারি বাউন্ডারি মারলে দলীয় দুইশত হয় সফরকারীদের।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৪৫
অনিকের ক্যামিও
পাঁচে নেমে ক্যামিও ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। ৬ বলে ১৮ রান এসেছে তার থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.৩০
বিদায় নিলেন নাজমুলও
ঝড়ো শুরুর পর ব্যাটিংয়ে ধুঁকতে থাকেন নাজমুল শান্ত। বাংলাদেশের দুই সংস্করণের অধিনায়ককে থামিয়েছেন আরব আমিরাতের পারাশার। ১৯ বলে ২৭ রানের অবদান তার।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
১০.১০
বিদায় নিলেন লিটন
তানজিদ তামিমের বিদায়ের পর ঝড়ো ব্যাটিং করার চেষ্টা করেছেন নাজমুল শান্ত। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে ১৩তম ওভারে সাগির খানের বলে ৪০ করে বিদায় নেন লিটন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৫৫
দলীয় শতক
১১তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান নাজমুল হোসেন শান্ত। তার ছক্কায় দলীয় শতকের দেখা পেয়েছে বাংলাদেশ দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৫০
বাংলাদেশ দল নিয়ে দর্শকের চাওয়া

[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪৯
তানজিদের বিদায়
দশম ওভারে এসে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিফটি তুলে নেয়া তানজিদ তামিম ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে সাগির খাানের বলে সাজঘরে ফিরে গেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪২
দশের বেশি চলছে রান
প্রথম ওভার থেকেই দারুণ ছন্দে খেলছেন তানজিদ তামিম ও লিটন দাস। দুই ওপেনার ছন্দময় ব্যাটিংয়ে রানরেট চলছে দশের বেশি করে। ৮ ওভার শেষে দলীয় রান এসেছে ৮৫।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.৪০
ইমনের একাদশে না থাকার কারণ বিসিবি জানিয়েছে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.২৯
তানজিদের ঝড়ো ফিফটি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঝড়ো ফিফটির ইনিংস খেলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাতটি চার এবং তিন ছক্কায় ২৫ বলে ফিফটিতে পৌঁছান এ তারকা। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তুলেছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.২৫
দলীয় ফিফটি
পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং করছেন তানজিদ ইমন। তার ঝড়ে পঞ্চম ওভারেই দলীয় ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.১৫
চোটে পড়েছেন সেঞ্চুরিয়ান ইমন
সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন চোটে পড়েছেন। প্রথম ম্যাচে ব্যাট করার সময় বাঁ কুচকিতে অস্বস্তিবোধ করছিলেন। এজন্য দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন সেরা একাদশ থেকে।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৯.০৩
তামিমের ছক্কা-চার
প্রথম ওভারের চতুর্থ বলে মতিউল্লাহ খানকে ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি ওপেনার তানজিত হাসান তামিম। পরের দুই বলে আরও দুই বাউন্ডারি হাঁকান এ ব্যাটার। প্রথম ওভারে আসে ১৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৪৫
গত ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমনকে বসিয়ে
তানজিদের ঝড়ো ফিফটি, আমিরাতকে দুইশ পেরোনো চ্যালেঞ্জ বাংলাদেশের
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৪০
সংযুক্ত আরব আমিরাত একাদশ:
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাগির খান
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩৫
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৮.৩০
টস হেরে ব্যাটে বাংলাদেশ
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে লিটন দাসের দল।
[/vc_column_text][/vc_column][/vc_row]
[vc_row][vc_column]
৪.৫৫
[/vc_column_text][/vc_column][/vc_row]









