বাংলাদেশ

বাংলাদেশ দিয়ে ভারতীয় পণ্য পরিবহনে ৪টি ট্রানজিট রুটের অনুমোদন

বাংলাদেশ দিয়ে ভারতীয় পণ্য পরিবহনে ট্রাকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকটি বাংলাদেশের ট্রানজিট রুটে ভারতীয় পণ্য পরিবহনের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকার ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে। চারটি ট্রানজিট রুট হচ্ছে, চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন, বাংলাদেশ ভারতীয় ব্যবসায়ীদের চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে পণ্য পাঠানোর অনুমতি দিতে সম্মত হয়েছে। ভারত ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারবেন।

সম্মেলন সান্তনা চাকমা বলেন, ত্রিপুরা স্থানীয় পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য নয়টি ‘বর্ডার হাট’ স্থাপনের পরিকল্পনা করেছে। চলতি বছরের এপ্রিলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ, ভারত ও জাপান। সম্মেলনটি উত্তর-পূর্ব ভারতীয় গবেষণা কেন্দ্র এশিয়ান ইনফ্লুয়েন্স আয়োজন করেছিল।

বিষয়:অনুমোদনবাংলাদেশভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…