জনপদ

শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন

বিমান বাহিনীর সদস্যরা শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমান বাহিনীর সদস্যরা শ্রদ্ধা জানাচ্ছেন, উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্যক্তি ও শিশু।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 

বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে তার প্রতি এই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এসময় বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:বিমান বাহিনীরশিক্ষিকা মেহরীন চৌধুরীরশ্রদ্ধাজ্ঞাপনসমাধিতে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…