ক্রিকেট

এসিসির সভায় আসছে না ভারত-শ্রীলঙ্কা

অ্যাকসিসি সম্মেলনে অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশি প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকসিসি সম্মেলনে তিনজন অতিথি ফুলের তোড়া গ্রহণ করছেন, পেছনে শুভেচ্ছা বার্তা ও সংগঠনের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা বৃহস্পতিবার বসছে ঢাকায়। সভায় যোগ দেবে না ভারত ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বোর্ড দুটি অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করবে কিনা সেটিও নিশ্চিত করেনি।

এঅঞ্চলের পাঁচটি পূর্ণ সদস্যের মধ্যে দুটি পূর্ণ সদস্যের দেশের অনুপস্থিতির ব্যাপারে এখনও কিছু জানায়নি এসিসি। আফগানিস্তান ও ওমানের না আসার ব্যাপারে আলোচনা হলেও শেষপর্যন্ত তারা সিদ্ধান্ত বদলেছে। সভায় অংশগ্রহণ করবে বোর্ড দুটি।

এবছরের সভায় এশিয়া কাপের আয়োজন প্রধান আলোচনার বিষয়। আট দলের আসরের আয়োজন হবে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে। যদিও আসরের আয়োজন স্বত্ব ভারতের। তবে উদ্বেগ রয়েছে সভায় বিসিসিআইয়ের অনুপস্থিতি এশিয়া কাপের উপরও প্রভাব ফেলতে পারে।

এসিসির এমন সভা প্রথমবার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তারা শুধু লজিস্টিক সহায়তা করছেন এসিসিকে। ভারত ও শ্রীলঙ্কার অনুপস্থিতির ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি তিনি।

সভা নিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এবছরের সাধারণ সভা আয়োজনে এসিসির সাথে সম্মত হয়েছি। এটা এসিসির অনুষ্ঠান। আমরা শুধু লজিস্টিক সহায়তা দিচ্ছি। আপাতত আমরা এটাই করছি। আমরা এসিসির সাথে যোগাযোগ রাখছি, কারা আসছে, কারা আসছে না, তাদের জন্য আয়োজন করছি।’

বিষয়:এসিসিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…