আফিফদের বিপক্ষে ক্যারিবীয়দের লিড

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের জন্য, একজন ক্রিকেটার ব্যাট হাতে, অন্যরা মাঠে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেটে দ্বিতীয় চার দিনের ম্যাচেও স্বস্তিতে নেই বাংলাদেশ ‘এ’ দল। আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেট হাতে রেখে ৩১ রানের লিড নিয়েছে ওয়েস্ট ‘এ’। ৬ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ২৬৮ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৩৭ রানে। শাহাদাত হোসেন দীপু ৭৩ রানের ইনিংস খেলে স্বাগতিকদের সংগ্রহ আড়াইশর কাছে নিয়ে যান।
অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব করেন ৩৭ রান। আকিম কেলভিন জর্ডান শিকার করেন ৫ উইকেট।
জবাবে বাংলাদেশ সফরে দারুণ ধারাবাহিক কার্ক ম্যাকেঞ্জির ৯১ রানের ইনিংসে ৬ উইকেটে আড়াইশ পেরোয় উইন্ডিজ।
কিয়াচি কার্টি করেন ৬৮ রান। সাইফ হাসান নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, নাঈম হাসান ও তানভির ইসলাম।







