ক্রিকেট

বাংলাদেশ ১১২, ওপেনিং জুটিতেই ভারতের ২৮৩

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দেশের ক্রিকেটের উন্নতি ও সফলতা তুলে ধরা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ‘এ’ দলের ১১২ রানের জবাবে ভারতীয় ‘এ’ দল ওপেনিং জুটিতেই তুলেছে ২৮৩ রান। এসেছে জোড়া সেঞ্চুরি। যশস্বী জয়সালকে এলবিডব্লিউ করে ব্রেক থ্রু আনেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

কক্সবাজারে আনঅফিসিয়াল টেস্টে ৭৭তম ওভারে স্বাগতিক দল পায় প্রথম সাফল্য। ২২৬ বলে ২০টি চার ও একটি ছয়ে জয়সাল করেন ১৪৫ রান।

দলীয় সংগ্রহ তিনশ পেরিয়ে ইয়াস ডুল ২০ রান করে খালেদ আহমেদের শিকার হন। পরে এই পেসার আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরনকে এলবিডব্লিউ করেন। ২২৫ বলের ম্যারাথন ইনিংসে ভারতীয় অধিনায়ক করেন ১৪২ রান। মারেন ১১টি চার ও একটি ছয়।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে চা-বিরতি পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ৮৬ ওভারে ৩ উইকেটে ৩২৫ রান। ৭ উইকেট হাতে রেখে ২১৩ রানে এগিয়ে সফরকারীরা।

ম্যাচের প্রথম দিন ১১২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় মাত্র ৪৫ ওভার। চারটি উইকেট শিকার করেন সৌরভ কুমার, নবদীপ সাইনি তিনটি, মুকেশ কুমার দুটি ও অতীত শেথ একটি উইকেট নেন।

পরে অসাধারণ ব্যাটিংয়ে ১০ উইকেট অক্ষত রেখেই লিড নেয় ভারত। প্রথম দিনের খেলা শেষে ভারত ‘এ’ দল ৩৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ১২০ রান।

বিষয়:আনঅফিসিয়াল টেস্টকক্সবাজারজয়সালজোড়া সেঞ্চুরিবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…