বিনোদন

কে হচ্ছেন সেরা বাংলাবিদ, জানা যাবে সন্ধ্যায়

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসব আজ

চ্যানেল আই অনলাইন সার্বজনীন উৎসব ২০২৩, শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সার্বজনীন উৎসব ২০২৩ এর ছবি, যেখানে শিশু ও তরুণরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসব শুক্রবার (১ সেপ্টেম্বর), সন্ধ্যায়। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে, কে হচ্ছেন সেরা বাংলাবিদ! 

বাংলাবিদ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এদিন জানা যাবে কে হচ্ছেন সেরা বাংলাবিদ। যিনি পাবেন ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি।

দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদ পাবেন তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন পাবেন একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকার বই ও আলমারি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চম বর্ষের চূড়ান্ত দেশসেরা ছয় বাংলাবিদ—ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ; ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব; সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার লড়বেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে চ্যানেল আই। এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার।

বিষয়:বাংলাবিদরিয়েলিটি শোলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…