Advertisements
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফরে থাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। সফরের দ্বিতীয় দিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিনি কক্সবাজারে যান।







