চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়া থেকে স্বাধীনতার নেতৃত্বে বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ১৭, মার্চ ২০২৬
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন।

১৯২০ সালের ১৭ মার্চ শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘর আলো করে জন্ম নেন বঙ্গবন্ধু। শৈশব ও কৈশোর থেকেই অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। ব্রিটিশ শাসনামল থেকেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং ধীরে ধীরে বাঙালির অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠে পরিণত হন।

গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াশোনার সময়ই প্রথমবার প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে তাকে কারাবরণ করতে হয়। পরে কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন প্রখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে এসে ছাত্ররাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া এবং ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পরবর্তী সময়ে ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় তাকে বাঙালি জাতির প্রধান মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া তার ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার আন্দোলনে বাঙালিকে ঐক্যবদ্ধ করে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করলেও তার আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও সে সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন বঙ্গবন্ধু। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে তার জীবনাবসান ঘটে।

রাজনৈতিক জীবনে বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু মোট ৪ হাজার ৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন। পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই তাকে বন্দি জীবন কাটাতে হয়েছে, যার মধ্যে আটটি জন্মদিন কেটেছে কারাগারের নিঃসঙ্গ প্রহরে। ব্যক্তিগত জীবনে জন্মদিন উদযাপনে তিনি আড়ম্বর পছন্দ করতেন না। সাধারণত পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশেই দিনটি কাটাতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টুঙ্গিপাড়াবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

টুঙ্গিপাড়া থেকে স্বাধীনতার নেতৃত্বে বঙ্গবন্ধু

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কমলগঞ্জে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল’

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে সদরঘাটের চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

মার্চ ১৭, ২০২৬

ইরান যুদ্ধ: শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক পিছিয়ে দিতে চান ট্রাম্প

মার্চ ১৭, ২০২৬

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৬ ফ্লাইট বাতিল

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT