ক্রিকেট

ভুল শুধরে সেরাটা দিতে প্রত্যয়ী বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেললেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। নিগার সুলতানা জ্যোতির দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে সফরকারী নারী দলটি। মিরপুরে শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচ। অঘোষিত ফাইনালে জিতে সিরিজ নিজেদের করে নেয়ার আশায় স্বাগতিক দলের। দল হিসেবে লড়তে প্রত্যয়ী টিম টাইগ্রেস।

শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। টিম টাইগ্রেসের লেগস্পিনিং অলরাউন্ডার ফাহিমা খাতুন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত হয়নি।’

বাংলাদেশের মূল সমস্যার জায়গায় ব্যাটিং। বোলিং, ফিল্ডিংয়ে যথেষ্ট উন্নতি করলেও ব্যাটিং ব্যর্থতায় সুযোগ নষ্ট হচ্ছে বারবার। ফাহিমা বললেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। আমরা জানি, সবারই সামর্থ্য ছিল রানতাড়া করতে। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তবে গত দুই দিনে সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করব।’

বিষয়:জ্যোতিফাহিমাবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতমিরপুরলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…