জনপদ

শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের বৈশাখী উৎসব

শ্রীমঙ্গলে বৈশাখী উৎসবের শুভেচ্ছা ও আনন্দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের বৈশাখী উৎসবের শুভেচ্ছা ও আনন্দের ছবি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐতিহ্যের ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অনুশীলন চক্র’ ৩৭তম বছরে তিনদিনের বৈশাখী উৎসবের আয়োজন করেছে।

শ্রীমঙ্গল বৈশাখী উদযাপন পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন জানান, হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য বয়ে নিয়ে আসে বাংলা নববর্ষ। আমরা গভীর থেকে গভীরতরভাবে হতে চাই বাঙালি, এগিয়ে নিয়ে যেতে চাই বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে।

এছাড়া পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) সকাল থেকে শ্রীমঙ্গলে তিনদিনের আয়োজনে সকলকে আমন্ত্রণ জানান তিনি।

অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক মো. কাওসার ইকবাল জানান, শ্রীমঙ্গল শিশু উদ্যানে বৈশাখী উৎসবের সূচনা হবে সকাল সাতটায়। উদীচীর উদ্দেশ্যমূলক পরিবেশনার পর সকাল আটটায় মেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

উৎসবে থাকছে, সাহিত্য-সংস্কৃতি বিষয়ে প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। ১৬ এপ্রিল, বুধবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণের মাধ্যমে তিনদিনের আয়োজন শেষ হবে।

বিষয়:অনুশীলন চক্রবৈশাখী উৎসব
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…