বিনোদন

অক্ষয় নাকি অজয়, ঈদে বক্স অফিস দৌড়ে কে এগিয়ে?

অক্ষয় কুমার ও অজয় দেবগণ সিনেমার দৃশ্য, ঈদে বক্স অফিসের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার ও অজয় দেবগণ অভিনীত সিনেমার দৃশ্য, যেখানে তারা বিভিন্ন অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানেই বলিউডে নতুন সিনেমা মুক্তি! যারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের দুটি সিনেমা। যার একটি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অপরটি অজয় দেবগণের ‘ময়দান’।

আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস আয়ের দিক থেকে মোটের উপর বেশ ভালো আয় করেছে এই সিনেমা দুটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ছবিটি আয় করেছে ২৮ কোটি রুপি, যার ভেতর শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ১৫ কোটি রুপি। যদিও বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ছবিটির প্রথম দিনের আয় ১৮-২৫ কোটি রুপি পর্যন্ত দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র বক্স অফিস যাত্রার শুরুটা খুব একটা মন্দ হয়নি বলাই যায়।

অন্যদিকে অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ ছবিটির আয় ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র থেকে বেশ খানিকটা কম। বলা যায় পুরো অর্ধেক। এদিকে ভারতীয় বক্স অফিসে অক্ষয়ের ছবির আয় যখন ১৫ কোটি রুপির মত তখন অজয়ের ছবির প্রথম দিনে আয় করেছে ৭ কোটি রুপি।

৩২০ কোটি রুপি বাজেটের অ্যাকশন প্যাকড ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমা্টি মূলত ভরপুর কমেডির রসদ। সেই সঙ্গে অক্ষয় ও টাইগারের এই যুগলবন্দীও দর্শকদের মাত করছে। অক্ষয় ও টাইগার ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারনকে ছবিটিতে দেখা যাবে খলনায়কের চরিত্রে। এছাড়াও আরো রয়েছেন মানুশি চিল্লার এবং আলায় ফার্নিচারওয়ালা।

অন্যদিকে অজয়ের ‘ময়দান’ ছবিটি মূলত প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন অমিত আর শর্মা। ছবির গল্প ১৯৫২ থেকে ১৯৬২ সালের।

প্রাথমিক পর্যালোচনা থেকে জানা গেছে যে ‘ময়দান’ অজয় দেবগনের অনবদ্য অভিনয় সহ একটি দুর্দান্ত চলচ্চিত্র এটি। যা প্রত্যেক ফুটবল প্রেমীদেরই একবার দেখা উচিত।

বিষয়:'বড়ে মিয়া ছোটে মিয়া'অক্ষয় কুমারঅজয় দেবগণটাইগার শ্রফবক্স অফিসময়দান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…