জনপদ

পুলিশের উপস্থিতিতে আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা, ভাঙচুর

আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খানকা শরিফের সামনে ভাঙচুরের চিত্র, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ‘আজিজ ভান্ডারীর খানকা শরিফ’ এ হামলা করে ভাঙচুর করেছে মুসল্লিরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে খানকার পীর আজিজুল ইসলাম।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। জুম্মার নামাজের পর কয়েকশ মুসল্লি হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙে চুরমার করে দিয়েছে।

অন্যদিকে, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলা হতে পারে এমন খবরে সেখানে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। ৫-৬শ’ মানুষ এক সঙ্গে সেখানে হামলা করেছে। এখানে পুলিশের কিছু করার ছিল না।

তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ওসি।

বিষয়:আজিজ ভান্ডারীর খানকামব সৃষ্টিহামলা-ভাঙচুর
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…