চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের অঙ্গীকার আওয়ামী লীগের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
- সেমি লিড, রাজনীতি
A A
Advertisements

দ্বাদশ সংসদ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ভাড়াভিত্তিক, অদক্ষ বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

বুধবার ২৭ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণাকালে এ ঘোষণা দেন একাদশ সংসদের সংসদ নেতা।

ইশতেহার ঘোষণায় শেখ হাসিনা বলেন: উন্নত কিংবা উন্নয়নশীল প্রতিটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পর্যাপ্ত, নির্ভরযোগ্য ও ক্রয়ক্ষমতার সঙ্গে সংগতিপূর্ণ মূল্যে বিদ্যুৎ ও জ্বালানির সংস্থান একটি পূর্বশর্ত। বঙ্গবন্ধু ১৯৭২ সালে বিদেশি শোষণ চিরতরে বন্ধ এবং জাতীয় স্বার্থকে সুরক্ষা দিতে দেশের জ্বালানি ও খনিজ সম্পদসহ সকল প্রাকৃতিক সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন।

ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যেসব অঙ্গীকারের কথা আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে উঠে আসে সেকগুলো হলো:

(১) নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

(২) বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক ও অদক্ষ বিদ্যুৎকেন্দ্রসমূহ বন্ধ (রিটায়ারমেন্ট) করা হবে।

(৩) পরিচ্ছন্ন জ্বালানি থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য গ্রিড যুগোপযোগী করা হবে।

(৪) নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি এবং এই অঞ্চলে আন্তরাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য ত্বরান্বিত করা হবে।

(৫) সঞ্চালন লাইনের পরিমাণ ২৪ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করা হবে।

(৬) পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সঞ্চালন লাইন নির্মাণ ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে সকলের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণকল্পে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রীভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ: হাইকোর্ট

পরবর্তী

অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনা

পরবর্তী

অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনা

দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার শেখ হাসিনার

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version